মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কাদা ছোড়াছুড়ির রাজনীতিকে পছন্দ করি না: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্ররাজনীতি হওয়া উচিত গঠনমূলক ও নিয়মতান্ত্রিক। গণঅভ্যুত্থান পরবর্তী এ সময়ে আমরা কাদা ছোড়াছুড়ির রাজনীতিকে পছন্দ করি না। শিক্ষার্থীরা এটা কখনো পছন্দ করে না।

ছাত্রসংগঠনগুলোকে উদ্দেশ্য করে শিবির সভাপতি বলেন, “আপনি আপনার এজেন্ডা নিয়ে হাজির হবেন, আপনি কি করতে চান, কি বলতে চান, আপনি এ সমাজকে কি দিতে চান, সেটা মানুষের কাছে উপস্থাপন করবেন। একইভাবে আরেকজনও তার বিষয়গুলো উপস্থাপন করবে। এরমধ্যে শিক্ষার্থীরা যার যেটা পছন্দ সেটা গ্রহণ করবে।

শুক্রবার (২২ আগস্ট) সিলেটের সুবিদবাজারে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে শাবিতে আগত নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের এখন এটি ভেবে হতাশ হতে হয় যে, অনেকেই আবার ছাত্ররাজনীতিকে আগের কলুষতার জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। এজন্য আপনাদের (শিক্ষার্থীদের) কাছে অনুরোধ থাকবে যে, ছাত্রশিবির করাটা আপনার জন্য প্রয়োজনীয় না কিন্তু ছাত্রশিবির আপনাদের যে বার্তাগুলো দিতে চায় সেগুলো সম্পর্কে আপনারা পড়াশোনা করতে পারেন, জানতে পারেন। ছাত্রশিবির একজন ছাত্রকে যেভাবে গড়ে তুলতে চায় সেগুলো পড়াশোনা করে আপনার চিন্তাশীলতার জায়গা থেকে ছাত্রশিবির সম্পর্কে জানবেন এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার ও পরিচালনা করেন সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শাবি শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কাদা ছোড়াছুড়ির রাজনীতিকে পছন্দ করি না: শিবির সভাপতি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x