বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে আরেক মামলায় নাদেলসহ ৩০০ আসামী

সিলেটে আরেক মামলায় নাদেলসহ ৩০০ আসামী

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আরেক মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামী করা হয়েছে।

আদালতের নির্দেশে ৪ আগস্ট মামলাটি (সিআর নং-৯০৮/২০২৫) এসএমপি'র কোতোয়ালী মডেল থানায় রেকর্ড হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের এস কে এ কাদিরের ছেলে ও নগরীর পাঠানটুলাস্থ আল-আমিন রোডের বাসিন্দা এস এম পলাশ ৪ আগস্ট সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন

মামলায় ৬৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০০-৩০০জনকে আসামী করা হয়েছে।

মামলার বাদী এস এম পলাশ ২০২৪ সালের ১৯ জুলাই বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে এবং ৪ আগস্ট বন্দরবাজার ও বারুতখানায় সশস্ত্র হামলার অভিযোগ করেছেন।

মামলার এজহারনামীয় আসামীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিমাদ আহমদ রুবেল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রূকন, কানাইঘাট  উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তমিজ উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন ও এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে আরেক মামলায় নাদেলসহ ৩০০ আসামী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে আরেক মামলায় নাদেলসহ ৩০০ আসামী
0:00 0:00
1.0x