বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ফের বিক্ষোভে উত্তাল নেপাল

ফের বিক্ষোভে উত্তাল নেপাল

নেপালে ফের উত্তাল রাজপথ। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াটারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছে জেন-জি প্রজন্মের আন্দোলনকারীরা।

রোববার রাতে আয়োজিত এ বিক্ষোভে নেতৃত্ব দেন তরুণদের আইকন সুদান গুরুং। প্রথমে মন্ত্রিসভার সদস্য নিয়োগ নিয়ে ক্ষোভ থেকেই এ আন্দোলনের সূত্রপাত। বিক্ষোভকারীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বণ্টনের আগে তাদের মতামত নেওয়া হয়নি, অথচ তাদের আন্দোলনের চাপেই কার্কি প্রধানমন্ত্রী পদে এসেছেন।

সেতোপতির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম

জানায়, আন্দোলনকারীরা স্লোগান দিয়ে কার্কির পদত্যাগ দাবি করে। নিহত ও আহত আন্দোলনকারীদের পরিবারের সদস্যরাও বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, "তরুণদের উদ্বেগ উপেক্ষা করা হলে আমরা আবারও রাজপথে নামব। চাইলে যেখান থেকে তুলেছি, সেখান থেকেই এই সরকারকে নামিয়ে আনব।" পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রী পদে ওম প্রকাশ আরিয়ালের নিয়োগ। গুরুংসহ আন্দোলনকারীদের অভিযোগ, আরিয়াল ভেতরের খেলায় নিজেকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। শান্তি-নিরাপত্তারসঙ্গে সম্পর্কিত এই ।

মন্ত্রণালয়ের নিয়োগ এখন জনমতের কেন্দ্রে। কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

হিসেবে শপথ নেন জেন-জি আন্দোলনের চাপে। একইসঙ্গে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পরে তিনি ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন, রমেশ্বর খানালকে অর্থ এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। কিন্তু এই সিদ্ধান্ত তরুণ সমাজে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেন-জি আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব যদি দ্রুত সমাধান না হয়, তবে নেপালের রাজনীতি আরও অনিশ্চিত হবে। সংলাপ ও সমঝোতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলেও মনে করছেন তারা।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ফের বিক্ষোভে উত্তাল নেপাল

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ফের বিক্ষোভে উত্তাল নেপাল
0:00 0:00
1.0x