বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জাফলংয়ে এক সপ্তাহ পর ভেসে উঠলো নিখোঁজ পর্যটকের লাশ

গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্রে নিখোঁজের ১ সপ্তাহ পর ভেসে ওঠেছে পর্যটক আবু সুফিয়ানের (২৬) লাশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট খেয়াঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে গোয়াইনঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং তা নিখোঁজ সুফিয়ানের মরদেহ বলে শনাক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত আবু সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

এর আগে, গত বুধবার শেষ বিকেলে জাফলং জিরোপয়েন্ট ঝর্নার ঘাট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার এক সপ্তাহ পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে।

সুফিয়ানসহ ৮ জন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে নদীর পানিতে নামলে স্রোতের টানে তারা ভেসে যায়। এসময় বাকিরা তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সুফিয়ান। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জাফলংয়ে এক সপ্তাহ পর ভেসে উঠলো নিখোঁজ পর্যটকের লাশ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x