বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ বিন হুমাইদ

মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শায়খ ড. সালেহ বিন হুমাইদকে দেশটির গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। সৌদি রয়্যাল কোর্ট শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও নববী বিষয়ক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন।

শায়খ ড. সালেহ বিন হুমাইদ দীর্ঘদিন ধরে মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামি আইন ও নীতি নির্ধারণে তার গভীর অভিজ্ঞতা রয়েছে। নতুন এ দায়িত্বের মাধ্যমে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পরিষদের নেতৃত্ব দেবেন।

শায়খ ড. সালেহ বিন হুমাইদ চলতি বছর ২০২৫ সালে অনুষ্ঠিত হজের খুতবা প্রদান করেছিলেন মসজিদে নামিরা থেকে।

গতকাল সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ ইন্তেকালের পর তিনি এই দায়িত্ব পেলেন। শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ, শায়খ আবদুল আজিজ বিন বায ও শায়খ আবদুল আজিজ আল-শায়খের পর তিনি দেশটির চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে এই দায়িত্ব পেতে যাচ্ছেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ বিন হুমাইদ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x