রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১৫

সিলেটে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১৫

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের মোগলাবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে উল্টে পড়ে।

এতে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী এমদাদুর রহমান জিয়া জানান, ট্রেনটি চলার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হয়, এরপরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস বলেন, ‘ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হবে। প্রাথমিকভাবে উদ্ধার কাজই আমাদের অগ্রাধিকার।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। বিষয়: সিলেট ট্রেন দুর্ঘটনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১৫

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪