বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে সড়কের পাশে গাড়ি রাখলেই দণ্ড

সিলেটে সড়কের পাশে গাড়ি রাখলেই দণ্ড

সিলেট নগরীতে রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজের মধ্যে সব ধরনের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। 

এ দূরত্বের মধ্যে কোনো ধরনের যানবাহন রাখলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ নির্দেশনা জারি করেন।

এতে আরও বলা হয়, দুই লেনের সড়কে কোনো ধরনের পার্ক করা যাবে না। এ ছাড়া নির্ধারিত পার্কিংয়ে সিঙ্গেল লাইনে অনুমোদিতসংখ্যক যানবাহন রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগর পুলিশ আইনের ২৭(১) ধারা মতে, ফুটপাত ও সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে আদেশটি জারি করা হয়েছে। এতে নগরে যানজট সমস্যা অনেকটাই দূর হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে সড়কের পাশে গাড়ি রাখলেই দণ্ড

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে সড়কের পাশে গাড়ি রাখলেই দণ্ড
0:00 0:00
1.0x