বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে দিনদুপুরে ১২ লাখ টাকা ছিনতাই

সিলেটে দিনদুপুরে ১২ লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীতে এনা পরিবহনের কর্মকর্তার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইচক্র।

রোববার বেলা ১২ টার দিকে কদমতলীতে এই ঘটনাটি ঘটে।

ছিনতাইর বিষয়টি নিশ্চিত করে দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে তারা একটি অভিযোগ পেয়েছেন।

অভিযোগ অনুযায়ী দুপুর ১২টার দিকে সিলেট এনা পরিবহনের কদমতলির কাউন্টার থেকে ১২ লাখ টাকা ৪০ হাজার টাকা  নিয়ে  ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম ও নুর মুস্তফা এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ। তারা কদমতলির ইয়াসিন প্লাজা নামক মার্কেটের সামনে যাওয়ামাত্র ৫টি মোটরসাইকেলে করে ১০ জন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। দৃস্কৃতিকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান। এনা পরিবহন কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এনা পরিবহনের  ম্যানেজার শফিকুল ইসলাম বলেন- ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ছিলো। তাদের হাতে লম্বা ধারালো দা ছিলো। তারপরও আমরা সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে দিনদুপুরে ১২ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে দিনদুপুরে ১২ লাখ টাকা ছিনতাই
0:00 0:00
1.0x