বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে: হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্ব। যারা আল্লাহভীরু ও জনগণের সেবায় নিবেদিত, তারাই পারবেন প্রকৃত উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠা করতে।

বুধবার সন্ধ্যায় (২৯ অক্টোবর) লাউতা ইউনিয়নের গাংপারে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অতীতের জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন, কিন্তু বাস্তবায়ন করেননি। আজ মানুষ বুঝে গেছে— ইসলামপ্রিয় ও সৎ নেতৃত্ব ছাড়া দেশে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই এবারের নির্বাচনে যোগ্য, ন্যায়নিষ্ঠ ও দেশপ্রেমিক নেতৃত্বকে বিজয়ী করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জমিয়তের প্রার্থীরা জনগণের আমানত রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।

সমাজসেবক মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা জালাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শাহাব উদ্দিন, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা হেলাল উদ্দীন, লাউতা জমিয়ত সাংগঠনিক সম্পাদক জনাব আলী হোসেন মহরীর, বিয়ানীবাজার উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ এবং পৌর জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মুফতী শরিফ আল হাসান।

সভায় স্থানীয় আলেম, পেশাজীবী, ব্যবসায়ী ও তরুণ সমাজের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। বক্তারা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উন্নয়নমুখী চিন্তা, ত্যাগী নেতৃত্ব ও সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে: হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x