বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে বন বিভাগের জায়গা থেকে বালু উত্তোলন, গ্রেফতার ১

কোম্পানীগঞ্জ উপজেলার ডালারপাড় এলাকায় সরকারি বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইকবাল হোসেন ওরফে রুপা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডালারপাড় চকবাজার এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রুপা মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমি থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। এই ঘটনায় বন বিভাগ মামলাও দায়ের করেছে। মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইকবাল হোসেন ওরফে রুপা মিয়া পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক হোসেনের ছোট ভাই।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম বলেন, ‘বন বিভাগের দায়ের করা মামলার ভিত্তিতে ইকবাল হোসেন ওরফে রুপা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে বন বিভাগের জায়গা থেকে বালু উত্তোলন, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x