শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নগরীতে শিশু অপহরণের চেষ্ঠা, যুবক আটক

নগরীতে শিশু অপহরণের চেষ্ঠা, যুবক আটক

সিলেট নগরীর নবাব রোড এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরের লালদিঘির পাড় এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে লামাবাজার ফাঁড়ি পুলিশ।আটক হিসাম আহমদ (২০) লালাদিঘীর এলাকার আলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবরোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দিনদুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার থামিয়ে এক শিশুকে অপহরণের চেষ্টা করছে দুই যুবক।

যদিও স্থানীয়দের বাধায় অপহরণকারীরা ব্যর্থ হয়।পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়।

এর ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে লালাদিঘীর পাড়ের মাহমুদ ভিলা–এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অপহরণের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নগরীতে শিশু অপহরণের চেষ্ঠা, যুবক আটক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
নগরীতে শিশু অপহরণের চেষ্ঠা, যুবক আটক
0:00 0:00
1.0x