বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

চুনারুঘাটে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে পাথর ও বালু বোঝাই ট্রাক থেকে ভারতীয় কসমেটিক্স, চকলেট, জিরাসহ নানা ধরণের চোরাচালানের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ’র ৫৫ ব্যাটালিয়ন।

শুক্রবার অভিযানকালে পাথর ও বালুবোঝাই ৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

পরে হবিগঞ্জ বিজিবি ক্যাম্পে নিয়ে ট্রাক ও কাভার্ডগুলোতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রীম-লোশন, জিরাসহ নানা ধরনের কসমেটিক্স, ব্লেড, চকলেট উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা বলে জানায় বিজিবি।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাকারবারীরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কটি চোরাচালানের কাজে ব্যবহার করছিল। গোয়েন্দা তৎপরতা ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এসব চোরাচালান রোধ করছে বিজিবি।

তিনি আরও জানান, চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে আটক করা হয়েছে ৩৭ জনকে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চুনারুঘাটে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x