বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বিএনপি'র পদ ফিরে পেলেন নাসিম হোসেইন

বিএনপি'র পদ ফিরে পেলেন নাসিম হোসেইন

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইন'র  স্থগিত করা সকল পদ থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এর মাধ্যমে তার দলের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সবধরনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে আপনার দাখিল করা আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ  প্রত্যাহার করা হলো। ফলে আপনার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দল আশা করে এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিএনপি'র পদ ফিরে পেলেন নাসিম হোসেইন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
বিএনপি'র পদ ফিরে পেলেন নাসিম হোসেইন
0:00 0:00
1.0x