মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সক্ষমতা বাড়াতে হবে: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “নির্বাচন কমিশনে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। ১২ তারিখের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে হলে ইসিকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।”

“একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা করতে হবে। আমরা তফসিলের কিছু তারিখ নিয়ে ‘রিথিংক’ (পুনর্বিবেচনা) করার অনুরোধ করেছি,” বলেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দেশ এখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দাবি জানিয়েছি, নির্বাচন যেন যথাসময়ে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। একটি রাজনৈতিক দল ‘না’ ভোট দিতে ক্যাম্পেইন করছে, তবে আমরা জনগণের প্রতি আহ্বান জানাই দেশের সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন।”

“এনসিপি কোনো নির্বাচনি জোট গঠন করলেও তারা আগামী নির্বাচনে ‘শাপলা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে, সেই সুযোগ তারা কোনোভাবেই দেবেন না বলেও জানান এনসিপির এই নেতা,” বলেন তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা সাংবাদিকদের বলেন, “আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধি প্রতিপালন নিয়ে সিইসির সঙ্গে কথা বলেছি। এছাড়া প্রবাসী ভোটার, নির্বাচনি পরিবেশ ও গণভোট নিয়ে আমাদের প্রস্তাবনা দিয়েছি। বিশেষ করে আচরণবিধি ভঙ্গের দায়ে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো যেন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হয় সেই দাবি জানিয়েছি।”

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সক্ষমতা বাড়াতে হবে: পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x