শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে আর আসা হলো না খালেদা জিয়ার

সিলেটে আর আসা হলো না খালেদা জিয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট আসা আর হলো না। চলতি বছরের ৫ মে লন্ডনে চিকিৎসাগ্রহণ শেষে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে উঠে বাংলাদেশ সময় সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করার কথা থাকলেও সেদিন আর আসেননি।

কিন্তু ওইদিন খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সর্বশেষ, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি (সোমবার) সিলেট সফরে আসেন খালেদা জিয়া।

তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বেগম জিয়ার এই সফর যদিও সুখকর ছিল না। বেগম খালেদা জিয়াকে সার্কিট হাউসে থাকার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি তখন। ক্ষমতাসীন দলের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি'র তৎকালীন সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান সাহসি ভূমিকা রেখে ওইদিন বিকেল ৪টার দিকে বেগম জিয়াকে নিয়ে সার্কিট হাউসে প্রবেশ করেন। সেসময় একটি ফুলের চিহ্নও তাঁর শরীর স্পর্শ করতে পারেনি। জামান বলয়ের এই সাহসি ভূমিকা তখন সিলেটের সীমানা পেরিয়ে দেশবিদেশে আলোচনার সৃষ্টি করে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা পূণ্যভূমি সিলেট থেকে শুরু করা যেনো দেশের রাজনীতির রীতি রেওয়াজ। সেই সুবাধে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন সিলেট থেকে। এমন আশা নিয়ে বুক বেঁধেছিলেন সিলেটবাসী। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট আসা আর হলো না।

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট আসার পর মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল রহ, এর মাজারে গমণ করেন। নফল নামাজ, তেলাওয়াত, দোয়া-দুরুদ করেন।

সেইদিনের স্মৃতিচারণ করে সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তখন আমি চারমাসের প্রেগনেট ছিলাম। তদুপরি শ্বাসকষ্টেরও রোগ আমার। ম্যাডাম, মাজার জিয়ারতে ঢুকলে আমাদের কয়েকজনকে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমি দরগাহ মাজার মসজিদের সিঁড়িতে বসা ছিলাম। কান্নায় ভেঙে পড়েছিলাম। একটু রাগ করে জোরগলায় দাবী রাখায় মরহুম দিলদার হোসেন ভাইর মাধ্যমে পরে আমি ম্যাডামের সাথে জিয়ারতে ঢুকি।

ফাহিমা আহাদ কুমকুম আরও বলেন, অনেকে ধারণা করে ম্যাডাম খুব ম্যাকাপ করে থাকেন। আসলে এসব ভুয়া বা মিথ্যা। আমি স্বচক্ষে একেবারে কাছে থেকেই দেখেছি। তিনি সাধারণ ভাবেই থাকেন। নামাজ-দোয়া-দুরুদ, মশগুল ছিলেন। ইসলামের মূল্যবোধে বিশ্বাসী নেত্রীর মৃত্যুর খবরে আমি বাকরুদ্ধ।

আজমল আলী নামের গণমাধ্যমকর্মী বলেন, পেশাগত দায়িত্বের জন্য সংবাদ সংগ্রহের জন্য শেরপুর সেতু থেকে আমরা খালেদা জিয়া গাড়ি বহরের সাথে আমরা সিলেট পর্যন্ত আসি। তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে একনজর দেখার জন্য সড়কের উভয়পাশে লোকে-লোকারণ্যছিল। সাধারণ মানুষের সমাগম ওইদিন সাক্ষী ছিলেন সিলেটবাসী তাঁকে কতোটা ভালোবাসেন।

সার্কিট থেকে প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে যান তিনি। সেখানে খালেদা জিয়া মাগরিবের নামাজ আদায় করেন। এরপর দুই রাকায়াত নফল নামাজ শেষে মোনাজাত করেন।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সিলেটে আর আসা হলো না খালেদা জিয়ার

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে আর আসা হলো না খালেদা জিয়ার
0:00 0:00
1.0x