বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ফ্লাসব্যাক: খালেদা জিয়ার শেষ সিলেট সফর

ফ্লাসব্যাক: খালেদা জিয়ার শেষ সিলেট সফর

নিজের মামলার রায়কে সামনে রেখে পুণ্যভূমি সিলেটে দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি (সোমবার) শাহজালাল (রহ.) মাজারের নারী ইবাদতখানায় কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করেন তিনি। এরপর রাতে শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন।

ওইদিন সকাল সোয়া ৯টায় সিলেটের উদ্দেশ্যে ঢাকার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন খালেদা জিয়া। সন্ধ্যা ৬টায় তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও মাগরিবের নামাজ আদায় করেন। ওইদিন রাত পৌনে ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

পরবর্তী ৮ ফেব্রুয়ারি ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়। ঢাকা থেকে সিলেট পর্যন্ত দীর্ঘ রাস্তায় খালেদা জিয়ার গাড়িবহরকে কঠোর নিরাপত্তা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু নিরাপত্তার স্বার্থে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে দলটির নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি। বন্ধ রাখা হয় রাস্তার দু'পাশের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

খালেদা জিয়ার এ যাত্রাপথে তাকে শুভেচ্ছা জানাতে সড়কের পাশে দাঁড়াতে গিয়ে দলের নেতাকর্মীরা ব্যাপক পুলিশি বাধার মুখে পড়ে। নারায়ণগঞ্জসহ অনেক পয়েন্টে তারা দাঁড়াতেই পারেনি। বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ভৈরবে। তবে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জসহ কয়েকটি স্থানে বিএনপি প্রধানকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে সক্ষম হয়েছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। সে সময় বিএনপির অভিযোগ ছিল, তাদের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করার। নেত্রীর গাড়িবহরকে লক্ষ্য করে জুতা প্রদর্শন, হবিগঞ্জের নবীগঞ্জে কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনাও ঘটে। গাড়িবহরকে স্বাগত জানানোর সময় বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয় বলে বিএনপি অভিযোগ ছিল। নারায়ণগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ, মৌলভীবাজারে অনেককে গ্রেফতার করে পুলিশ।

যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া। ওইদিন সন্ধ্যায় সিলেটে মহান সুফিসাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। ওইদিন বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও তার অনুসারীরা পুলিশী বাধা উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত নিশ্চিত করেছিলেন।

সন্ধ্যার পর এই সাহসিক ভূমিকার জন্য বেগম খালেদা জিয়া অ্যাডভোকেট জামানকে সার্কিট হাউজে ডেকে তাঁর সান্নিধ্যে নেন এবং একান্ত আলাপ করেন। পাশাপাশি দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সিলেট সফরকে সফল করে তোলায় নেতাকর্মীদের সকলকে ধন্যবাদও জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই ওইদিন সন্ধ্যা পৌনে ৬টায় প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং পরে রাত সোয়া ৭টায় হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। দুই মাজারে মহিলা ইবাদতখানায় খালেদা জিয়া ইবাদত করেন এবং পরে বিশেষ মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে আসেন খালেদা জিয়া। এরপর রাত সোয়া ৯টায় সার্কিট হাউজে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

রাত ১০টায় সিলেট সার্কিট হাউস থেকে খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এটাই ছিল বেগম খালেদা জিয়ার সিলেটে শেষ সফর। ওইদিন খালেদা জিয়ার আগমনে সিলেট শহরে জনতার ঢল নামে।

বিকালে শহরের প্রবেশমুখে হাজার হাজার নেতাকর্মী তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে সার্কিট হাউসে নিয়ে আসেন। সিলেট যাওয়ার পথেও বিএনপির নেতাকর্মীরা চেয়ারপারসনকে স্বাগত জানান। তারা সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে খালেদা জিয়ার নামে স্লোগান দেন। সেদিন আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের বাধা ও হামলার পরও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এরআগে সর্বশেষ দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর সিলেট সফর করেন। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন তিনি। চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে ছিলেন-দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, মো. শাজাহান, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন-নবীখান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিম, তাবিথ আউয়াল, শিরীন সুলতানা, রেহেনা আক্তার রানু, সুলতানা আহমেদ, সেলিমুজ্জামান সেলিম, যুবদল নেতা মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ফ্লাসব্যাক: খালেদা জিয়ার শেষ সিলেট সফর

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ফ্লাসব্যাক: খালেদা জিয়ার শেষ সিলেট সফর
0:00 0:00
1.0x