বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ইলিয়াসপত্নীর মনোনয়ন বৈধ, পুত্র আবরারের বাতিল

সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) সংসীয় আসনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে বিএনপির মনোনিত প্রার্থী ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

তবে স্বতন্ত্র প্রার্থী হওয়া লুনার ছেলে আবরার ইলিয়াসের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

শনিবার মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে সিলেট-২ আসনের দুই স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস ও আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকী সবার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এসব তথ্য জানান।

প্রসঙ্গত, লুনার স্বামী ও আবরারের বাবা এম ইলিয়াস আলী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকার ডিএসও এলাকা থেকে মধ্যরাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইলিয়াসপত্নীর মনোনয়ন বৈধ, পুত্র আবরারের বাতিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x