বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত

সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট ও আশপাশের এলাকা। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।

এর উৎপত্তিস্থল ছিল সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পটির অবস্থান ছিল ২৬ দশমিক ৪৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৪৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজ্যটির রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের কেন্দ্র সিলেট অঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় সেখানে কম্পন তুলনামূলকভাবে তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে ভোরে ভূমিকম্প হওয়ায় অধিকাংশ মানুষ তা টের পাননি। তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত
0:00 0:00
1.0x