বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের ১৬ হত্যা মামলার প্রতিবেদন এখনো জমা হয়নি

মূল রিপোর্ট: দৈনিক সিলেটের মানচিত্র:

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে সিলেটে নিহত হন ১৬ জন। এসব ঘটনায় মামলাও হয়। কিন্তু এখন পর্যন্ত একটিরও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো। নিহতদের মধ্যে ১২ জন পেয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা। বাকি চারজনকে শহীদ মর্যাদা দেওয়ার জন্য আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। নিহত পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হলেও কোন কাজ হয়নি। অথচ শহীদ মর্যাদা না পেলেও 'স্ট্রিট মেমোরি স্ট্যাম্প' নামে স্মৃতিফলকে স্থান করে নিয়েছেন পঙ্কজ কর।

সিলেটে ৫ আগষ্টের আগে ও পরে ১৬ জনের নিহতের ঘটনায় এখন পর্যন্ত ১৬টি হত্যা মামলা হয়েছে। এরমধ্যে এসএমপিতে ৫টি এবং জেলায় ১১ টি মামলা হয়েছে। এসএমপির ৫ টি মামলার মধ্যে কোতোয়ালী মডেল থানায় ৪টি এবং দক্ষিণ সুরমা থানায় ১ টি। অপরদিকে, জেলার মামলাসমূহের মধ্যে গোলাপগঞ্জ থানায় ৭টি, বিয়ানীবাজার থানায় ৩টি এবং গোয়াইনঘাট থানায় ৩ জন মারা গেলেও হত্যা মামলা করা হয়েছে ১টি।

ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম কয়েক হাত বদল হয়েছে। ৭ টি হত্যা মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ৩টি হত্যা মামলার তদন্ত চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং বাকি মামলাগুলো সংশ্লিষ্ট থানা পুলিশ।

সিআইডির পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, সিআইডি মোট ৭ টি মামলার তদন্ত করছে। এরমধ্যে, কোতোয়ালী মডেল থানার ১ টি, গোলাপগঞ্জ মডেল থানার ৪ টি, বিয়ানীবাজার থানার ১টি ও গোয়াইনঘাট থানার ১ টি মামলা তদন্ত করছেন। পরিচয় যাচাই-বাছাইসহ ফরেনসিক পরীক্ষা নিরিক্ষা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, একাধিক আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে।

পিবিআই সিলেটের জেলার পুলিশ সুপার মো. খালেদুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় ৩টি মামলা তদন্ত করছি। মামলার আসামী অনেকেই সরকারি-বেসরকারি চাকুরি করছে। তাই অভিযুক্তদের পরিচয় সনাক্ত ও অন্যান্য বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চলছে যাতে কোন অবস্থাতেই নিরীহ লোক হয়রানির শিকার না হয়।

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানে প্রথম প্রাণ হারান শাবি প্রবির ছাত্র রুদ্র সেন। গেল বছরের ১৮ জুলাই পানিতে ডুবে মৃত্যু হয় তার। পরবর্তীতে এ ঘটনায় সহপাঠী হাফিজুল ইসলাম বাদি হয়ে আদালতে মামলা করেন। শাবিপ্রবির সাবেক ভিসি ফরিদ উদ্দিনসহ আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও পুলিশ সদস্যদেরকে আসামী করা হয়। ৭৬ জনের নামোল্লেখ করে আদালতে এই মামলা করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে। অপরদিকে, একই বছরের ১৯ জুলাই সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় তার বড় ভাই আবুল আহসান আজরফ মো. জাবুর বাদি হয়ে আদালতে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও পুলিশের একাধিক সদস্যকে আসামি করা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোরসালিন জানান, এ ঘটনায় পিবিআই পুলিশ কর্মকর্তা দস্তগীর কাউছার এবং উজ্জল সিংহকে গ্রেপ্তার করেছে। বাকিদের প্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ৫ আগস্ট মাদ্রাসা ছাত্র পাবেল আহমদ কামরুল নিহতের ঘটনায় দুটি মামলা হয়। প্রথম মামলায় অসংখ্য নিরীহ মানুষকে আসামী করা হয়।

পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনের ১৬ হত্যা মামলা ৪ শহীদের স্বীকৃতি মিলেনি:

নিহত পাবেল আহমদ কামরুলের বড় ভাই পিপলু আহমেদ আদালতে ন্যায়বিচার দাবি করে পুণরায় অভিযোগ দায়ের করেন। পাবেলের পরিবারের পক্ষ থেকে ওই মামলাটি প্রত্যাহারের হলে অনেক নিরীহ লোক হয়রানি থেকে মুক্তি পান। তবে এখন পর্যন্ত এই মামলায় কোন আসামী গ্রেপ্তার করা হয়নি। একই দিন কোতোয়ালি থানা কম্পাউন্ডের ভেতরে সিএনজি অটোরিকশা চালক পঙ্কজ রায় নিহতের হন। এ ঘটনায় তার বাবা নিখিল চন্দ্র কর বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় ৪০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়। তদন্ত কর্মকর্তা এস আই আলীম বলেন, এখন পর্যন্ত এ মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সাবেক মন্ত্রী ইমরান আহমদ রয়েছেন। তিনি জানান, সবার নাম, ঠিকানা, পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে পঙ্কজ নিহত হলেও তার শহীদ স্বীকৃতি মিলেনি। পরিবারের পক্ষ থেকে বার বার তাকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানালেও কোন কাজ হয়নি। অথচ দেশব্যাপী শহীদের স্মরণে স্মৃতিফলক নামের তালিকায় উঠে এসেছে তার নাম। এমনকি কোতোয়ালি থানা এলাকায় নিহত মো. পাবেল আহমদ কামরুল ও পঙ্কজ কুমার করের নামে ঘটনাস্থল কোতোয়ালি থানার সামনে 'স্ট্রিট মেমোরি স্ট্যাম্প' নামে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। সিলেট নগরীর সুরমা নদীর পাড় ও সারদা হলের মাঝখানে শহরের জিরোপয়েন্ট ও তার ঠিক ১০০ মিটারের মধ্যেই আলী আমজদের ঘড়ি ঘরের সামনে স্মৃতিফলকটি স্থাপন করা হয়। পরে অবশ্য নগরবাসীর চাপে স্মৃতিফলকটি সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

গেল বছরের ৪ আগস্ট বিয়ানীবাজারের তিনজন শহীদ হন। নিহতদের পরিবারের পক্ষ থেকে তিনটি পৃথক মামলা হয়। এরমধ্যে নিহত তারেকের মা ইনারুন বেগমের মামলাটি প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন জমা দেন। কিন্তু এখন পর্যন্ত সেটি প্রত্যাহার হয়নি। ওই মামলায় ৭৫ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সবেদ আলী বলেন, এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, রায়হান উদ্দিন হত্যা মামলার বাদি তার বড় ভাই বোরহান উদ্দিন ৩০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে মামলা করেন। এছাড়া একই দিন ময়নুল ইসলাম নামে আরেকজন মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিন বেগম বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় ২৮ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরো ৯০ জনকে আসামি করা হয়। গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গেল বছরের ৪ আগস্ট ৬ জন নিহত হন। তারা হলেন, উপজেলার ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন, শিলঘাটের বাসিন্দা সানি আহমদ, নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নজমুল ইসলাম, দত্তরাইল গ্রামের আলাদ্দিনের ছেলে মিনহাজ আহমদ, পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের মৃত মোবারক আলীর ছেলে গউছ উদ্দিন, ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামের ছুরুই মিয়ার ছেলে হাসান আহমদ। এই ৬ জন নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৬টি মামলা হয়। পরবর্তীতে তিনটি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। এরমধ্যে তাজউদ্দিন হত্যা মামলার বাদি তার স্ত্রী মোছা. রুলী বেগম, গৌছ উদ্দিন হত্যা মামলার বাদি নিহতের ভাতিজা মো. রেজাউল ইসলাম এবং সানি হত্যা মামলার বাদি ও নিহতের বাবা কয়ছর আহমদ মামলা প্রত্যাহারের আবেদন করেন।

এই ৬ মামলায় ৩ জন তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন। তারা জানিয়েছেন মামলাগুলো তদন্ত এখনো শেষ হয়নি। তবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গেল বছরের ৫ আগস্ট গোয়াইনঘাট উপজেলায় সোনারহাট বিজিবি ক্যাম্পের সংঘর্ষে ঘটনায় সুমন মিয়া, নাহেদুল ইসলাম এবং সিয়াম আহমদ রাহিম নামে তিনজন নিহত হন। এ ঘটনায় নিহত সুমনের বাবা আব্দুন নূর বিলাল আদালতে একটি মামলা করেন। ওই মামলায় ৬৭ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। একই মামলায় নিহত নাহেদুল ইসলাম এবং সিয়াম আহমদ রাহিমের হত্যার তদন্ত কার্যক্রম অর্ন্তভুক্ত করা হয়। তদন্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, ওই মামলায় শুধুমাত্র ৩ জনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তবে ওই নিহত তিনজনের ভাগ্যে শহীদের মর্যাদা জুটেনি। তাদের শহীদের মর্যাদার দাবিতে পরিবারের লোকজন বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করলেও কোন কাজ হয়নি। এমনকি বৈষম্যবিরোধী নেতারাও তাদেরকে শহীদের মর্যাদা না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বাক্ষর করেছেন। এনিয়ে পরিবারের লোকজন খুব ক্ষুব্ধ। নিহত সুমনের বাবা বিলাল বলেন, তার ছেলে ওই দিন বিজয় মিছিলে গেল আর ফিরল লাশ হয়ে। এখনো তার ছেলেকে শহীদের মর্যাদাও দেওয়া হয়নি। আদালতে মামলা করেছি। কিন্তু কোন কাজ হয়নি। একই বক্তব্য নাহেদুল ও রাহিমের বাবারও।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের ১৬ হত্যা মামলার প্রতিবেদন এখনো জমা হয়নি

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x