সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

প্রার্থীতা ফিরে পেলেন জমিয়তের বিদ্রোহী প্রার্থী ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় ৩৬টি আপিলের শুনানি হয়েছে।

এগুলোর মধ্যে ২৮টি আপিল মঞ্জুর হয়েছে। ৫টি আপিল নামঞ্জুর হয়েছে, একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে এবং ২টি আপিলের বাদি অনুপস্থিত রয়েছেন।

বৈধতা পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সিলেট-৬ আনের হাফিজ ফখরুল ইসলাম। তিনি জমিয়তে ইসলাম বাংলাদেশের নেতা। তবে বিএনপির সঙ্গে সমঝোতার কারণে আসনটি ছেড়ে দিয়েছে তার দল। কিন্তু তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন এ আসন থেকে।

তবে মনোনয়ন বাছাইয়ে ফখরুল ইসলামের মনোনয়নত্র অবৈধ ঘোষণা করেছিলেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলম। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের স্বাক্ষরের শর্তে প্রাথমিক বাছাইয়ে উৎরে যেতে পারেননি এই জমিয়ত নেতা। তবে পরে নির্ধারিত সময়ে তিনি ইসিতে আপিল করেন এবং এর ভিত্তিতে আজ বুধবার প্রার্থিতা ফিরে পান।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রার্থীতা ফিরে পেলেন জমিয়তের বিদ্রোহী প্রার্থী ফখরুল

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x