বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বৃক্ষে 'বন্দী' রাস্তা নির্মাণের কাজ!

বৃক্ষে 'বন্দী' রাস্তা নির্মাণের কাজ!

গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারবাজার থেকে দমদমা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে।

হাদারপার থেকে দমদমা পর্যন্ত ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের আওতায় প্রায় ছয় কিলোমিটার আরসিসি ঢালাই রাস্তার উন্নয়ন কাজ চলছে। রাস্তাটি সম্পন্ন হলে এলাকার কয়েক হাজার মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে পর্যটকেরা খুব সহজেই জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন।

রাস্তার মধ্যখানে বিভিন্ন জাতের ৩০-৪০টি গাছ থাকায় রাস্তার উন্নয়ন কাজ থমকে গেছে। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত কাজ শেষ করতে পারছে না।

স্থানীয় সমাজসেবক মো. কামাল হোসেন বলেন, প্রায় এক বছর ধরে রাস্তার মধ্যখানে গাছগুলো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দেখা যায় বনবিভাগের লোকজন এসে গাছ গণনা করে চলে যান, কিন্তু গাছ কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গাছগুলো দ্রুত না কাটার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না। তিনি দ্রুত গাছগুলো সরানোর জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

এ বিষয়ে এলজিইডির গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, রাস্তার মধ্যখানের গাছগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। রাস্তার মধ্যখানের গাছের কারণে সড়ক উন্নয়ন কাজ থমকে আছে। গাছগুলো দ্রুত সরানো না গেলে প্রকল্পের কাজ শেষ করতে অনেক সময় লাগবে। তিনি আশা প্রকাশ করেন, বনবিভাগ খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা মো. শাহ আলম ইসলাম বলেন, বনবিভাগ গাছগুলো কাটার বিষয়ে চিঠি পেয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বৃক্ষে 'বন্দী' রাস্তা নির্মাণের কাজ!

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
বৃক্ষে 'বন্দী' রাস্তা নির্মাণের কাজ!
0:00 0:00
1.0x