বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ রাজু আহমদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বুড়দেও এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ (২৫) কে আটক করা হয়। রাজু নওগাঁ জেলার পত্নীতলা থানার চন্ডিপুর গ্রামের আহসান মন্ডলের ছেলে। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ থানার শিলের ভাঙ্গা এলাকায় বসবাস করছিলেন।

এসময় তার হেফাজত থেকে ৪৩ বোতল ভারতীয় এসি ব্লাক ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামি ও তার সঙ্গে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x