শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের সাজা

ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভেলকোনা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনের মালামাল জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের সাথে জড়িতদের দণ্ড দেওয়া হয়।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুল ইসলাম পুলিশ নিয়ে ভেলকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাৎক্ষণিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ জনের প্রত্যেককে ২ মাস করে কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন, জাইন উদ্দীন, জসীম উদ্দীন ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা গ্রামের জাহাঙ্গীর আলম ও সাহেদ মিয়া।

জানাগেছে, একটি অসাধুচক্র কয়েক দিন ধরে অবৈধভাবে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে আসছে।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের সাজা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x