বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে ছাত্রদল কর্মী ইসমাইল হ’ত্যা’য় গ্রেপ্তার ৩

কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী ইসমাইল আহমদ (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের দিকনির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মূল আসামি ইসলাম উদ্দিন (২২), লোকমান হোসাইন (২৫) ও জয়নাল আবেদীন (৫৫)। তারা তিনজনই মুক্তাপুর গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, বাড়ির সীমানায় মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন মো. হারিছ উদ্দিনের ছেলে ইসমাইল আহমদ। এ ঘটনায় নিহতের পরিবার কানাইঘাট থানায় একটি হত্যা মামলা (নং–০২/০৫/০২/২০২৬) দায়ের করে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কানাইঘাটে ছাত্রদল কর্মী ইসমাইল হ’ত্যা’য় গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x