ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে পূর্বঘোষিত জনসভা বাতিল করেছে বিএনপি। নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন স্পটে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, গতকাল একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরে নেতৃবৃন্দ আলাপ-আলোচনা করে আমাদের ৮ তারিখের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৮ ও ৯ তারিখে বক্তব্য রাখবেন।
তিনি বলেন, ঢাকা মহানগরে যেটি কেন্দ্রীয় জনসভার কথা ছিল, সেটা আমরা আপাতত বাতিল করছি৷