বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ধানের শীষ ও দাঁড়িপাল্লার ৪ সমর্থকের কারাদন্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর ব্যানার টানানোর অপরাধে চারজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ব্যানার টানানোর সময় সেনাবাহিনী তাদের আটক করে। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- লেঞ্জাপাড়ার মরম আলীর ছেলে আলী আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাজন মিয়া (২৫), একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের আব্দুল কুদ্দুছের ছেলে কাউছার আহমেদ (২৬)।
উপজেলা প্রশাসনের সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই চারজন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ব্যানার টানাচ্ছিলেন। হাতেনাতে আটক হওয়ার পর সংশ্লিষ্ট আইনের অনুযায়ী জেল ও জরিমানা করা হয়। শায়েস্তাগঞ্জ থানা থেকে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের পর রাতেই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে ধানের শীষ ও দাঁড়িপাল্লার ৪ সমর্থকের কারাদন্ড

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x