শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হাবিবুর রহমানের বাসায় মুক্তাদির, করালেন মিষ্টিমুখ

সিলেট-১ (সিটি করপোরেশন-সদর উপজেলা) আসনের পরাজিত প্রার্থী জামায়াতের মাওলানা হাবিবুর রহমানের বাসায় যান বিজয়ী প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর লামাপাড়াস্থ মাওলানা হাবিবুর রহমানের বাসায় যান খন্দকার আব্দুল মুক্তাদীর।

মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে হাবিবুর রহমানের বাসায় যান মুক্তাদির। এসময় বাসার নিচে নেমে এসে মুক্তাদিরকে অভ্যর্থনা জানান হাবিবুর রহমান। দু'জন কোলাকুলিও করেন এসময়। বাসায় ঢুকার পর মুক্তাদিরকে ফুল দিয়ে অভিনন্দন জানান হাবিবুর। এনসময় একে অপরকে মিষ্টিমুখ করান তারা। পরে মুক্তাদীর, সিলেট ও দেশের সাফল্য কামনা করেন দোয়া পড়ান হাবিবুর রহমান। এতে উপস্থিত সকলে অংশ নেন।

এসময় হাবিবুর রহমান বলেন, সিলেট সম্প্রীতির শহর। এখানে সবাই মিলেমিশে চলি। নির্বাচনী প্রচারকালেও আমি মুক্তাদীরের বিরুদ্ধে কিছু বলিনি। আশা করি তিনি সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন।

খন্দকার মুক্তাদির বলেন, আমাদের রাজনৈতিক মতভেদ আছে তবে সিলেটের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি সবাইকে নিয়েই কাজ করার চেষ্টা করবো।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হাবিবুর রহমানের বাসায় মুক্তাদির, করালেন মিষ্টিমুখ

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x