বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সংসদে অবহেলিত নারীদের কন্ঠস্বর হতে চান ফাহিমা আহাদ কুমকুম

তিনি নিজে একজন নারী সংগঠক। নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছেন বহুদিন ধরে। পুর্বপুরুষের দেখানো পথেই হাটছেন তিনি। নিজ এলাকার শিক্ষা ও জীবনমান উন্নয়নে পারিবারিক আর্থিক সহযোগিতায় গড়ে ওঠেছে স্কুল, কলেজ, মাদরাসা সহ আরো একাধিক দাতব্য প্রতিষ্ঠান। বলছিলাম সংরক্ষিত নারী আসনের প্রার্থী ফাহিমা আহাদ কুমকুমের কথা।

দক্ষিন সুরমা উপজেলার দাউদপুর এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম ।

মরহুম প্রকৌশলী আব্দুল আহাদের ছয় সন্তানের মধ্যে তিনি চতুর্থ। ব্যক্তিগত জীবনে ১ কন্যা সন্তানের জননী। পুরো নাম ফাহিমা আহাদ কুমকুম হলেও ভালবাসে সবাই তাকে কুমকুম আপা বলে ডাকে। সবার কাছে তিনি কুমকুম আপা নামেই পরিচিত।

টিভি ও বেতারের পাশাপাশি সামাজিক অঙ্গনেও কন্ঠের মাধুর্যতায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি সেই কিশোর থেকেই। কিন্তু জাতীয়তাবাদী রাজনৈতিক সম্পৃক্ততার কারনে টিভি ও বেতার থেকেও বিগত ১৩ বছর বঞ্চনার শিকার হতে হয়েছে তাকে বিগত আওয়ামী লীগের শাসনামলে।

এছাড়াও রাজনীতির সাথে দীর্ঘ পথ চলায় মুখোমুখি হয়েছেন অনেক আন্দোলন সংগ্রামের । স্রোতের বিপরীতে জাতীয়বাদী মহিলা দলকে সুসংগঠিত করে রাজপথের কঠিন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। শত ঘাতপ্রতিঘাতের পরও

তবুও থেমে থাকেনি তার পথচলা। নিজের সামর্থ্য দিয়ে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। কাছে থেকে দেখেছেন জীবন সংগ্রামে ঠিকে থাকতে নারীদেরকে কতো বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে।

আবার পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় অত্যাচারের নিরব চাবুকের আঘাতের যন্ত্রণা সহ্য করতে গিয়ে অকালে কতো নারীর প্রাণ যে বিয়োগ হয়েছে তার কোনো হিসেব নেই। নারীদের নিয়ে কাজ করতে গিয়ে তিনি খুব কাছে থেকেই দেখেছেন এসব দৃশ্য সমূহ।

ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। বর্তমানে সিলেট জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সহ- মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক অঙ্গনেও বেশ পরিচিত মুখ।

সিলেট সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, নারী কল্যাণ সোসাইটির সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার আজীবন সদস্য ছাড়াও আরো একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।

কুমকুম মনে করেন সময় এসেছে নারীদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দেয়ার। নারীরা যদি তাদের অবস্থানে থেকে দক্ষ ও কর্মমুখী হয় তবেই দেশের অর্থনীতির অগ্রগতি বৃদ্ধি পাবে। তাছাড়া পারিবারিক জীবনে নারীর সমৃদ্ধি বদলে দিতে পারে একটি পরিবারকে। সঠিকভাবে সুযোগ সুবিধা পেলে পিছিয়ে পড়া নারীরাও যে হতে পারে দেশের অর্থনীতি অন্যতম চালিকা শক্তি তা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এবার যেহেতু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। তাই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নারী সমাজের অগ্রগতি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। পাশাপাশি শোষণ আর অত্যাচারে জর্জরিত নারীদের মুক্তির কথা, তাদের কাঙ্ক্ষিত অধিকার, নারী সমাজের কোনো বোঝা বা পণ্য নয় সেই ব্রত নিয়ে মহান সংসদে তাদের কন্ঠস্বর হতে চান কুমকুম।

তাই সিলেট থেকে সংরক্ষিত নারী আসনে এবার নিজেকে প্রার্থী ঘোষনা করেছেন। তার এই অগ্রযাত্রায় তিনি সকল মহলের সারবিক সহযোগিতা এবং পরামর্শ কামনা করছেন।কারন তিনি কবির সেই মহান বাক্যে বারবার অনুপ্রাণিত হোন '' বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর''।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সংসদে অবহেলিত নারীদের কন্ঠস্বর হতে চান ফাহিমা আহাদ কুমকুম

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x