বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

ঈদের দ্বিতীয় দিনে হবিগঞ্জসহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত মানুষ।

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাত পুরুষ, দুজন নারী ও তিন শিশু।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই বাসের যাত্রী।

শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি পরিবহনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান এদিকে বান্দরবানে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত হন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯
0:00 0:00
1.0x