বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুর সীমান্তে শিশুসহ আটক ১৮

জৈন্তাপুর সীমান্তে শিশুসহ আটক ১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পাসপোর্ট বা কোনো বৈধ ডকুমেন্ট ছাড়াই ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

পরে কদমখাল এলাকায় পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি লেগুনা গাড়ির চালক ইকবাল হোসেন (২৪) ও রুস্তুম আলী (৩৩)-কেও আটক করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জৈন্তাপুর সীমান্তে শিশুসহ আটক ১৮

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
জৈন্তাপুর সীমান্তে শিশুসহ আটক ১৮
0:00 0:00
1.0x