বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর রোপওয়ে বাংকার এলাকা থেকে বালু-পাথর তুলতে গিয়ে ফয়জুর রহমান (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮টায় বাংকার এলাকায় এ ঘটনাটি ঘটে। সে পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ফয়জুর রহমান আরো ২জনকে সাথে নিয়ে বিকেলে নৌকা দিয়ে বালু-পাথর উত্তোলন করতে যায়। সন্ধ্যার পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে তারা সেখানে আটকা পড়ে।

ঝড় বৃষ্টি থামার পর তারা আবার বালু-পাথর উত্তোলন করতে গেলে উপর থেকে বালু ধসে ফয়জুর রহমানকে চাপা দেয়। পরে তার সাথে থাকা লোকজন তাকে বালুর নিচ থেকে উদ্ধার করে দয়ার বাজার নিয়ে যায়। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার জগৎজ্যোতি শ্রমিক নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x