শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শ্রীরামপুর বাইপাসে ভারতীয় মহিষের চালানসহ আটক ৩

সিলেটে শ্রীরামপুর বাইপাসে ভারতীয় মহিষের চালানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সিলেট-জকিগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় একটি ট্রাকে থাকা ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মহিষের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা ভারতীয় মহিষ চোরাচালানের সহিত জড়িত।

আটককৃতরা হলো- রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের মো. আসাদ আলীর ছেলে রাসেল হোসেন, একই জেলার পুটিয়া থানার বড় ধাদাস গ্রামের মো. দুলালের ছেলে শাকিল ও গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামের মো. আইনুদ্দিনের ছেলে আবদুর রাকিব।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীরামপুর বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। ওই ট্রাক থেকে ৩০ লাখ টাকা মূল্যের ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়।

চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তিনজনকে। আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শ্রীরামপুর বাইপাসে ভারতীয় মহিষের চালানসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x