বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (১লা জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ। নিহত ওই পর্যটক চট্রগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইমতিয়াজ হোসেন রাহি (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রাহীসহ তারা ১২জনের একটি টিম জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে রাহিসহ কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে এলাকায় গোসলে নামে। গোসলের একপর্যায়ে রাহী স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ডুবুরিদের খবর দিলে তারা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজের দুই ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪