শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জকিগঞ্জে সকালে নিখোঁজ গৃহবধূ, সন্ধ্যায় নদীতে মিললো লাশ

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় নিখোঁজ হওয়া গৃহবধূর মরদেহ আট ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সুরমা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে।

নিহত বাসনা রানি মালাকার (২৮) উপজেলার কোনাগ্রামের বাসিন্দা কাজল মালাকারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের সুরমা নদীতে ভাসমান জ্বালানিকাঠ (লাকড়ি) সংগ্রহ করতে যান বাসনা রানি মালাকার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বিষয়টি জকিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টাব্যাপি তল্লাশি চালানোর পর সন্ধ্যায় সুরমা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বামী কাজল মালাকার বলেন, সকালে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়াত র পর তাঁর স্ত্রী নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার তদন্ত ওসি সুজন মিয়া বলেন, এই ঘটনার খবর শুনে থানা থেকে ফোর্স পাঠিয়েছি লাশ উদ্ধার করার জন্য।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জকিগঞ্জে সকালে নিখোঁজ গৃহবধূ, সন্ধ্যায় নদীতে মিললো লাশ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x