শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আ গু ন

সিলেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আ গু ন
সিলেট নগরীর মিরবক্সটুলায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মীরবক্সটুলার রায়ান্স কম্পিউটার নামে একটি দোকানে আগুন লাগে। মুহুর্তে তিনতলা ভবন ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আধঘন্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ দুর্ঘটনায় রায়ান্স কম্পিউটার ক্ষতিগ্রস্ত হলেও আশপাশ দোকানগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি বা কেউ আহতও হননি। সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়-ক্ষতির তালিকা করা এখনো সম্ভব হয়নি। সে ব্যাপারে কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, সর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সিলেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আ গু ন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আ গু ন
0:00 0:00
1.0x