বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যা বললো ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়ার বিষয়টিকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেছে ভারত।
দেশটির সরকার জানিয়েছে, এই সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আইন মেনেই নেয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণের প্রক্রিয়াই মূলত একটি আইনি বিষয় এবং এই ক্ষেত্রটিতেও সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।
ব্রিফিংয়ে রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের প্রসঙ্গও উঠে আসে, যেখানে তিনি দাবি করেছিলেন যে- তিনি ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতারা ভারতে অবস্থান করছেন।
অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
এদিকে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো থমকে যাওয়া বা স্থগিত হওয়ার গুঞ্জন নিয়ে কথা বলেন রণধীর জয়সওয়াল। গণমাধ্যমের এমন প্রতিবেদন নাকচ করে তিনি জানান, বাংলাদেশে চলমান সমস্ত উন্নয়ন প্রকল্প দুই দেশের সরকারের পারস্পরিক পরামর্শ ও সম্মতির ভিত্তিতেই নেয়া হয়েছে এবং বর্তমানেও সেভাবেই এগুলোর কাজ এগিয়ে চলছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যা বললো ভারত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x