বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে আটক ৬০

সিলেটে পুলিশি অভিযানে আটক ৬০
সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) এসএমপি সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, ছিনতাইকারী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারযোগ্য বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। অভিযান চলাকালে ৬ হাজার ৩৭৫ পিস ভারতীয় চকলেট, ৪৪ পিস ভারতীয় কম্বল এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৮২টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে আটক ৬০

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে পুলিশি অভিযানে আটক ৬০
0:00 0:00
1.0x