বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি

সিলেট নগরে পুলিশ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ফোনে টাকা দাবির প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপি সূত্রে জানা গেছে, ০১৮৭০৩৭০৯৩৫ নম্বর থেকে একটি প্রতারক চক্র কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে অর্থ দাবি করছে। তবে পুলিশ নিশ্চিত করেছে, ব্যবহৃত নম্বরটি প্রকৃতপক্ষে কোতোয়ালী মডেল থানার ওসির নয় এটি সম্পূর্ণ ভুয়া।

এ ধরনের ফোনকল বা বার্তা পাওয়ার পর কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো অবস্থাতেই আর্থিক লেনদেনে সম্পৃক্ত না হন, সে বিষয়ে সতর্ক করেছে পুলিশ। পাশাপাশি কেউ এমন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মজরুল আলম জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড ঠেকাতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x