বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হা/ম/লা

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হা/ম/লা

গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলা গেইটসংলগ্ন নূর ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপি সূত্রে জানা যায়, সকালে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ নেতারা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পরপরই তাদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। তবে ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরবর্তীতে নেতাকর্মীরা হেতিমগঞ্জে না গিয়ে সিলেট সার্কিট হাউসের দিকে রওয়ানা দিলে বাইপাস এলাকায় আবারও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ এনসিপির। ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলার সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী জানান, ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে নিরাপত্তা দিয়ে কানাইঘাটের উদ্দেশে পাঠিয়েছে।

এর আগে, হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে পরদিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলেও মৌলভীবাজার থেকে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় দলটির নেতাদের গাড়িবহর একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হা/ম/লা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হা/ম/লা
0:00 0:00
1.0x