শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পাটওয়ারী আবারও আবোল তাবোল বকা শুরু করেছে : রাশেদ খাঁন

আলোচিত ও বিতর্কিত এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ফেসবুকে এ বিষয়ে তিনি আজ শুক্রবার একটি স্ট্যাটাস লিখেছেন। ফেসবুকে রাশেদ খাঁন লিখেছেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বললো, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বললো, সে আজকে এবিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।’ তিনি লিখেছেন, ‘এরপর রাতে আবার কল করে বললো, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দিব। আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন আমি সব ফাঁস করে দিব। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও। এরপর বললো, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। উত্তরে আমি বললাম, আমার কোনো ফ্ল্যাট নেই। আর কোনোদিন নাহিদ-আসিফ থেকে ১ টাকাও নিইনি। তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও।’ পোস্টের শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লিখেছেন, ‘যাইহোক, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোল তাবোল বকা শুরু করেছে...।’  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাটওয়ারী আবারও আবোল তাবোল বকা শুরু করেছে : রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image
আলোচিত ও বিতর্কিত এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ফেসবুকে এ বিষয়ে তিনি আজ শুক্রবার একটি স্ট্যাটাস লিখেছেন। ফেসবুকে রাশেদ খাঁন লিখেছেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বললো, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বললো, সে আজকে এবিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।’ তিনি লিখেছেন, ‘এরপর রাতে আবার কল করে বললো, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দিব। আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন আমি সব ফাঁস করে দিব। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও। এরপর বললো, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। উত্তরে আমি বললাম, আমার কোনো ফ্ল্যাট নেই। আর কোনোদিন নাহিদ-আসিফ থেকে ১ টাকাও নিইনি। তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও।’ পোস্টের শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লিখেছেন, ‘যাইহোক, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোল তাবোল বকা শুরু করেছে...।’  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪