সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে মারামারি, নিহত ৩ বাংলাদেশি

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের পোর্ট ডিকসন জেলার লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

এ ছাড়া গুরুতর আহত এক বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৩ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে তামান লিঙ্গির একটি শ্রমিক আবাসনে এ ঘটনা ঘটে।

নেগ্রি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন একজনকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিক এবং একই আবাসনে বসবাস করতেন। নিহত তিনজনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা তাদের মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে। আহত একজনকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ এবং সংঘর্ষের প্রকৃত প্রেক্ষাপট উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে মারামারি, নিহত ৩ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x