বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে একজনের শরীরে করোনা ভাইরাস!

সিলেটে একজনের শরীরে করোনা ভাইরাস!

হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রোববার (৯ আগস্ট) ৫৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এতে দীর্ঘ বিরতির পর সিলেটে নতুন করে করোনা শনাক্তের ঘটনা সামনে এলো। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। হৃদরোগের চিকিৎসার জন্য তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ডা. মিজানুর রহমান জানান, দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে সিলেটে নতুন করে করোনা শনাক্তের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ১৪ মাসের বিরতির পর এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হলো।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় ২০১৯ সালের শেষ দিকে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন করোনায় মারা যান সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেটজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকে। ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষদিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে।

করোনাভাইরাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই রেকর্ড হয়েছে সিলেট জেলায়। বিভাগে করোনায় মোট মৃত্যুর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশেরও বেশি সিলেট জেলায় হয়েছে। দীর্ঘ সময় পর সিলেটে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে সতর্কতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে একজনের শরীরে করোনা ভাইরাস!

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে একজনের শরীরে করোনা ভাইরাস!
0:00 0:00
1.0x