শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে এনসিপি'র ওপর হামলার নিন্দা ও নেতাকর্মীদের উপর হামলার আশঙ্কা

১১-দলীয় ঐক্যজোটে থাকার কারণে সিলেটে এলডিপির নেতাকর্মীরা যেকোনো সময় নগ্ন হামলার শিকার হতে পারেন বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সিলেট মহানগর শাখার সভাপতি মোজাম্মেল হোসেন লিটন এবং সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী।

একই সাথে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ওপর পৃথকভাবে সংঘটিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এলডিপির এই শীর্ষ দুই নেতা।

আজ এক যৌথ বিবৃতিতে এলডিপি নেতা মোজাম্মেল হোসেন লিটন ও মাওলানা নুরুল আমিন নিয়াজী বলেন, গত ৩০ ও ৩১ জুলাই ২০২৬ তারিখে সিলেটের গোলাপগঞ্জ, পাঁচমাইল বাজার, জৈন্তাপুর ও কানাইঘাটে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের 'জুলাই পদযাত্রা' কর্মসূচির গাড়িবহরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে এই দুটি পৃথক ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটে একের পর এক রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের ওপর এ ধরনের সহিংস ঘটনা পুরো জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতিকে স্পষ্ট করে। এই অস্থিতিশীল ও অনিরাপদ পরিবেশের কারণে বর্তমানে এলডিপির সিলেট জেলা ও মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যেও গভীর আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে এসব হামলাকারীদের আইনের আওতায় না আনলে যেকোনো সময় এলডিপির নেতাকর্মীদের ওপরও এ ধরনের পরিকল্পিত বা আকস্মিক হামলার ঘটনা ঘটতে পারে।

এলডিপি নেতৃদ্বয় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে সিলেটে সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকার ও নেতাকর্মীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে এলডিপি কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে এনসিপি'র ওপর হামলার নিন্দা ও নেতাকর্মীদের উপর হামলার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪