মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সৃজনশীলতা: মেধার জানান দেয়ালিকায়

সৃজনশীলতা: মেধার জানান দেয়ালিকায়

জ্ঞানকে পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা কাগুজে রূপ দিয়ে মেধা আর সৃজনশীলতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। ক্লাসের ফাঁকে কিংবা বিরতিতে দলবেঁধে দেয়ালিকার কাজ করছেন তারা।

কেউ লিখছেন কবিতা, কেউবা রঙিন পেনসিলে ফুটিয়ে তুলছেন নিজের মনের ভাবনা, আবার কেউবা আটা দিয়ে কাগজ ও নকশা লাগাতে ব্যস্ত, আপনমনে সৃজনশীলতার ছোঁয়ায় সাজিয়ে তুলছেন দেয়ালিকা। তাদের চোখেমুখে কাজের আনন্দ, নতুন কিছু করার উৎসাহ।

এমনই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে ‘অন্বেষণ’ শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘অন্বেষণ’-এর সম্পাদক তনুশ্রী শর্মা সম্পাদকীয় পাঠ করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণিভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া, মীরা শর্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ পাঠ্যপুস্তকের বাইরের সহপাঠক্রমিক শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের মনোজগতে সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মেধা ও মনন আরও বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের রচনায় সমৃদ্ধ দেয়াল পত্রিকায় ছড়া, কবিতা, কৌতুক, রম্যরচনা, অণুগল্পসহ বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা স্থান পেয়েছে। নিজেদের ভাবনা ও সৃষ্টিশীলতা দিয়ে দেয়াল পত্রিকা সাজিয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সৃজনশীলতা: মেধার জানান দেয়ালিকায়

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সৃজনশীলতা: মেধার জানান দেয়ালিকায়
0:00 0:00
1.0x