সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

রাষ্ট্রপতির এপিএস হলেন সিলেটের তৈমোর হোসেন খান

ফেঞ্চুগঞ্জের মো. তৈমোর হোসেন খান (বিপুল) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক না রাখার শর্তে তৈমোর হোসেন খানকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে তার নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী। তৈমোর হোসেন খানের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। আশির দশকে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের প্রতিষ্ঠাকালীন পর্যায়ে নেতৃত্ব দেন। পরে সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে তিনবার দায়িত্ব পালন করেন। ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার সময় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ে বক্তা হিসেবেও তার পরিচিতি গড়ে ওঠে। বিশেষ করে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তিনি ‘সুবক্তা’ হিসেবে পরিচিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির এপিএস হলেন সিলেটের তৈমোর হোসেন খান

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x