সিলেটে বহুনামধারী রাজু নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বিষয়টি বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহপরাণ থানার টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাপুলিশ।
পুলিশের দেয়া তথ্যমতে, বহুরূপী রাজু একাধিক নাম ব্যবহার করেন। কখনো তিনি রাজু আহমদ মুরাদ, কখনো-বা মুরাদ আহমদ রাজু, কখনো-বা মুরাদ হোসেন কখনো আবার কেবল মো. মুরাদ (৩৬)। তিনি খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া এলাকার মো. লাল মিয়া ভান্ডারি ও মৃত ছালেহা বেগমের ছেলে।
পুলিশ আরও জানায়, রাজু শাহপরাণ থানয় ২০২৪ খ্রিস্টাব্দে দায়েরকৃত একটি মামলার (১৫/৩০/১২/২০২৪) তদন্তেপ্রাপ্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় জিআর ৬১/২০১৫ মামলার আসামী। তিনি ১০১৫ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল একই থানায় দায়েরকৃত একটি মামলায় (নং ৮) যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।
এছাড়াও আরও বিভিন্ন থানায় দায়েরকৃত অন্তত ৩ থেকে ৪টি মামলার পলাতক আসামী এই রাজু। তাকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
মতামত