বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ফেসবুকে মন্ত্রীর সমালোচনা: ১০ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত কোম্পানীগঞ্জে যুবক

আটক জুবায়ের আহমদ

প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে আটক জুবায়ের আহমদ নামের এক যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ।

আটকের প্রায় ১০ ঘণ্টা পর স্থানীয় দুই বিএনপি নেতার জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপি নেতা শওকত আলী বাবুল ও লাল মিয়ার জিম্মায় তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এর আগে ওই দিন দুপুরেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি জানান, বিষয়টি নিয়ে ওই যুবক নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হওয়ায় এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে আশ্বাস দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে জুবায়ের আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার তিনটি ছবি যুক্ত করে একটি পোস্ট দেন।

ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘১২ তারিখ নির্বাচনের পরে ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।’

বিষয় : যুবক আটক

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফেসবুকে মন্ত্রীর সমালোচনা: ১০ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত কোম্পানীগঞ্জে যুবক

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x