শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের সব ওয়ার্ডে হবে আধুনিক সড়ক, বর্ধিত এলাকাও পাবে শহরের রূপ: বাণিজ্যমন্ত্রী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত ও নতুন ওয়ার্ডগুলোকে সত্যিকারের আধুনিক শহরের রূপ দিতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরের মধ্যেই নগরের সব কটি ওয়ার্ডে জিন্দাবাজারের মতো প্রশস্ত ও আধুনিক সড়ক নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরের মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত (টেক্সটাইল রোড) সড়কের আরসিসি ঢালাই, উভয় পাশে ড্রেন, ফুটপাত ও বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ পরিকল্পনার কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে সর্বমোট প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। গত ৫৫ বছরে এর মধ্যে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। তবে বর্তমান সরকারের লক্ষ্য হলো, আর ৫৫ বছর অপেক্ষা না করে আগামী পাঁচ বছরের মধ্যেই পুরো ৮০০ কিলোমিটার সড়কের কাজ শেষ করা।

সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি বড় প্রকল্প আনার চেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চলতি শীত ও পরবর্তী শুষ্ক মৌসুমে ব্যাপক উন্নয়ন কাজ চালিয়ে এলাকাগুলোকে সত্যিকারের শহরের রূপ দেওয়া হবে।

সদ্য উদ্বোধন হওয়া টেক্সটাইল সড়কের কাজের বিবরণ তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটিকে দুই ভাগে ভাগ করে কাজ করা হচ্ছে। প্রথম ভাগে ১ হাজার ৪৮০ মিটার অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। আগে সড়কটির প্রস্থ ১৮ ফুট থাকলেও তা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণ করা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষের সুযোগ-সুবিধা বাড়াতে বর্ধিত প্রতিটি ওয়ার্ডে জিন্দাবাজারের মতো সড়ক নির্মাণ করা হবে। একটি প্রকল্প শেষ হয়েছে, আরেকটি প্রকল্প পাস করিয়ে আনা হচ্ছে। শুষ্ক মৌসুমে ব্যাপক উন্নয়ন কাজের মাধ্যমে সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।”

বক্তব্য শেষে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সিলেটের সব ওয়ার্ডে হবে আধুনিক সড়ক, বর্ধিত এলাকাও পাবে শহরের রূপ: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x