বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনি গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসবিরোধী মামলায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং অপসারিত জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বুধবার ভোরে জুড়ী কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতা হাবিবুর রহমান জয়-এর নেতৃত্বে ৭ থেকে ৮ জন মুখোশধারী ব্যক্তি জয়ের বাড়ির সামনের সড়কে মিছিল করেন বলে জানা গেছে।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। তারা শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।

বিষয় : পুলিশ মৌলভীবাজার গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসবিরোধী মামলায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং অপসারিত জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বুধবার ভোরে জুড়ী কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতা হাবিবুর রহমান জয়-এর নেতৃত্বে ৭ থেকে ৮ জন মুখোশধারী ব্যক্তি জয়ের বাড়ির সামনের সড়কে মিছিল করেন বলে জানা গেছে।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। তারা শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x