রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বড় বোনের ইন্তেকালে হাবীব নূহ–এর আবেগঘন শোকবার্তা

পরিবার ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ হাবীব নূহ-এর বড় বোন জুমেরা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াসহ নানা শারীরিক অসুস্থতার কারণে পরপারে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন এক শোকবার্তায় বড় বোনের প্রয়াণের সংবাদ জানান হাবীব নূহ।

শোকবার্তায় বড় বোনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘আমার বড় বোন—জুমেরা। শুনেছি, ১৯৫৩ সালের ২ অক্টোবর যখন তাঁর জন্ম হয়, তখন মারহুম আব্বা আব্দুস সালাম (রাহিমাহুল্লাহ) পরিবারের প্রথম সন্তানের শুভাগমনে অত্যন্ত ধুমধামের সঙ্গে মহান আল্লাহর দরবারে শোকরিয়া উদযাপন করেছিলেন।

দীর্ঘ ৭৩ বছর পর আজ তিনি পরিবার ও অসংখ্য শুভানুধ্যায়ীকে কাঁদিয়ে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াসহ দেহে দানা বাঁধা অসুস্থতার আড়ালে পাড়ি দিলেন পরপারে। আকস্মিক শোকের এই ঘূর্ণিঝড়ে আজ হৃদয় সম্পূর্ণ বিধ্বস্ত। চিরতরে থেমে গেল একটি চিরপরিচিত কণ্ঠের আদর, একটি চিরচেনা হাসিমুখের অঢেল সোহাগ!’

নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই কাছে ফিরে যাব।

—সূরা আল-বাকারা ২:১৫৬

হে আল্লাহ, আমার বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করুন।

—সাহীহ মুসলিম ৯১৮

বড় বোনের স্বামী ঐতিহাসিক শাহী ঈদগাহের অন্যতম মুতাওয়াল্লী মরহুম মাহমুদ বক্ত-এর (যিনি ২০১২ সালের ১৬ ডিসেম্বর মারা যান) কথা স্মরণ করে তিনি মহান আল্লাহর দরবারে তাঁদের জান্নাতে একত্রে মিলনের জন্য দোয়া প্রার্থনা করেন।

হে আল্লাহ, জান্নাতে তাঁদের দুজনকে একত্র করুন।

হে আমাদের রব, তাঁদের চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার প্রতিশ্রুতি আপনি তাঁদের দিয়েছেন, এবং তাঁদের পিতা-মাতা, স্বামী-স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা নেককার, তাঁদেরও।

—সূরা গাফির ৪০:৮

হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন এবং আমাদের সেসব ভাইকেও, যারা ঈমানের সঙ্গে আমাদের আগে চলে গেছেন।

—সূরা আল-হাশর ৫৯:১০

মরহুমার দ্বীনদারী, কোরআন তিলাওয়াত ও নিয়মিত নফল ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মহান আল্লাহ তাঁকে যেমন দুনিয়া দিয়েছিলেন, তেমনি আমলের জযবাও দিয়েছিলেন।’

আল্লাহ যা নিয়েছেন তা তাঁরই, যা দিয়েছেন তাও তাঁরই; আর তাঁর কাছে প্রতিটি বিষয়ের একটি নির্ধারিত সময় আছে।

—সাহীহ বুখারী ৭৩৭৭; সাহীহ মুসলিম ৯২৩

হে প্রশান্ত মন! তুমি তোমার রবের কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।

—সূরা আল-ফাজর ৮৯:২৭–৩০

হে আল্লাহ, আমার বোনকে ক্ষমা করুন, তাঁর প্রতি দয়া করুন এবং তাঁকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করান।

হে রব, তাঁকে ক্ষমা করে দিন, তাঁর (ভুলত্রুটি) উপেক্ষা করুন।

তিনি ছিলেন কল্যাণকামী ও সৎ নারীদের একজন।

আমরা তাঁর কাজকর্মে যা দেখেছি, তারই ভিত্তিতে তাঁর পক্ষে সাক্ষ্য দিচ্ছি,

আর হে রব, গোপন বিষয়গুলো তো আপনিই ভালো জানেন।

—[অজানা এক কবি]

হে আল্লাহ, তাঁকে ক্ষমা করুন, দয়া করুন, নিরাপত্তা দিন ও মার্জনা করুন। তাঁর আপ্যায়ন সম্মানজনক করুন, প্রবেশস্থল প্রশস্ত করুন। পানি, বরফ ও শিলা দিয়ে তাঁকে ধুয়ে দিন এবং গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়।

—সাহীহ মুসলিম ৯৬৩

মারা যাওয়া বড় বোন জুমেরা দুই মেয়ে, তাঁদের স্বামী, নাতি-নাতনি ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

আল্লাহ আপনাদের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দিন, আপনাদের সর্বোত্তম সান্ত্বনা দান করুন এবং আপনাদের প্রিয়জনকে ক্ষমা করে দিন।

বিষয় : ইন্তেকাল শোকবার্তা

সিলেটের বার্তা ২৪

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বড় বোনের ইন্তেকালে হাবীব নূহ–এর আবেগঘন শোকবার্তা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x